দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলার নয়টি থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ , ছাত্রলীগের নেতা, মাদক, চুরি, বিস্ফোরক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত ব্যক্তি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
অভিযানে আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হায়দার আলী, শহরের বেজপাড়ার আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান আলী কালুসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া যশোর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুমেল হোসেন ও মেহেদী হাসান শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের নারায়ণ হালদার, হানুয়া গ্রামের শফিকুল ইসলাম ও হাসানুজ্জামানসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিভিন্ন মামলা দিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
কেএম